রাভিনা ট্যান্ডন
বিনোদন

অক্ষয় বিশ্বাসঘাতকতা করেছে

সান নিউজ ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড জুটি ছিল অক্ষয় কুমার-রাভিনা ট্যান্ডন। অক্ষয়ের সঙ্গে বলিউডের একাধিক সিনেমাতে অভিনয় করেছেন রাভিনা।

আরও পড়ুন: মাহফুজ আহমেদের সঙ্গে বুবলী

জানা যায়, ১৯৯৪ সালে ‘মোহরা’ সিনেমার শুট চলাকালীন অক্ষয়ের সঙ্গে রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে। সে সময় তাদের সম্পর্কটা ছিল ‘ওপেন সিক্রেট’। এমনকি শোনা গেছে, তারা নাকি বাগদানও সেরে ফেলেছিলেন।

কিন্তু সে সময় রাভিনা ছাড়া আরও তিন-চারজন নায়িকার সঙ্গে অক্ষয়ের অন্তরঙ্গতা তৈরি হয়েছিল, এমনটাই অভিযোগ রাভিনার! সম্পর্ক ভেঙে দিয়ে প্রাক্তনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন তিনি নিজেই।

আরও পড়ুন: অপু-বুবলীর যাত্রা শুরু

বিভিন্ন সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুলেছেন রাভিনা। তিনি বলেছেন, অক্ষয় আমার সঙ্গে একাধিকবার বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাকে বিয়ে করিনি। জি নিউজ বাংলা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাভিনার কথায়, তিনি অক্ষয়কে বহুবার ক্ষমা করে দেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটাতে থাকেন বলিউডের ‘খিলাড়ি’। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। যে কারণে তিনি সে সময় এই সম্পর্ক টিকিয়ে না রেখে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাই উচিত বলে মনে করেছিলেন। পরবর্তীকালে শিল্পপতি অনিল থাডানির সঙ্গে তার আলাপ হয়। অক্ষয়ের মোহ কাটিয়ে অনিলের সঙ্গে ঘর বাঁধেন রাভিনা।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে রম্ভা

তবে বিয়ের অনেক আগেই মা হয়েছিলেন রাভিনা ট্যান্ডন। দত্তক নিয়েছিলেন দুই সন্তান। ২১ বছর বয়সে তিনি দুই কন্যাসন্তানকে নিজের মেয়ের স্বীকৃতি দেন। রাভিনার যখন ২১, তার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বয়স ছিল ১১। পরে পূজাকেও দত্তক নেন তিনি। এরপর অনিলকে বিয়ে করে রাভিনার সংসারে দুই ছেলে-মেয়ে হয়। যাদের নাম রণবীর বর্ধন এবং রাশা। রাভিনার বড় মেয়ে দত্তককন্যা ছায়ার বিয়েও হয়ে গেছে এবং তার এক সন্তানও রয়েছে। তাই মাত্র ৪৮ বছর বয়সেই দিদা হয়ে গিয়েছেন রাভিনা।

প্রসঙ্গত, রাভিনার পাত্থর কে ফুল (১৯৯১) দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ছবিটি বক্স অফিসে হিট হয় এবং এই অভিনয়ের জন্য তিনি লাক্স বর্ষসেরা নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। পরের বছর তার অভিনীত মোহরা, দিলওয়ালে, ও লাডলা চলচ্চিত্রগুলো বক্স অফিসে হিট হয়। তৃতীয় চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। মোহরা ও লাডলা যথাক্রমে ১৯৯৪ সালের দ্বিতীয় ও সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এই বছরে তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হল লোমহর্ষক ইমতিহান এবং কাল্ট হাস্যরসাত্মক আন্দাজ আপনা আপনা। ১৯৯৫ সালে শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত জমানা দিওয়ানা বক্স অফিসে ব্যর্থ হয়।

আরও পড়ুন: বিয়ে করলেন দুই নারী (ভিডিও)

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি ‘আরণ্যক’ নামক ওয়েব সিরিজ দিয়ে আবারও পর্দায় ফিরেছেন রাভিনা। এখন ডান্স রিয়েলিটি শোগুলোতেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। চলতি বছর ‘কেজিএফ ২’ দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ

গড় আয়ুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পা...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা