বিনোদন

এক যুগ পর গানে ফিরলেন ডলি

বিনোদন প্রতিবেদক : ডলি সায়ন্তনী। মর্ডান ফোক গান গেয়ে নব্বই দশকে বেশ আলোড়ন সৃষ্টি করেন। ওই সময় থেকে ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া প্রায় ৭০০ সিনেমার গানেও কণ্ঠ দেন। এরপরই দীর্ঘ বিরতিতে চলে যান ডলি।

এক যুগেরও বেশি সময় ধরে সিনেমার গানে আর পাওয়া যায়নি তার কণ্ঠ। অবশেষে ভক্তরা অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমার গানে ফিরলেন ডলি।

সিমি ইসলাম কলি পরিচালিত ‘ভুল মানুষ’ নামের সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। এখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এর মধ্য দিয়ে দুই প্রজন্মের দুই তারকা প্রথমবার এক সঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিলেন।

ডলি জানান, ‘বলি বলি করে যে কথা হয়নি তোমাকে বলা/ চলি চলি যে পথে হয়নি দুজনের চলা’-এমনই রোমান্টিক গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

মঙ্গলবার রাতে মগবাজারের একটি স্টুডিওতে ‘দুহাত বাড়াও’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে। গান প্রসঙ্গে তিনি বলেন, ‘কণ্ঠশিল্পী ইমরান বরাবরই ভালো গান করে। তার গানগুলো এখনকার শ্রোতাদের আগ্রহে থাকে। তার সঙ্গে গান করে ভালো লাগছে। আশা করি ভালো কিছু হবে। অনেকদিন পর সিনেমার গানে ফিরলাম। তাই প্রত্যাশা অনেক বেশি।’

শিল্পী ইমরান বলেন, ‘ডলি আপা আমাদের ছোটবেলার প্রিয় গায়িকা। উনার গান শুনে বড় হয়েছি। এবার তার সঙ্গে গাওয়ার সৌভাগ্য হলো। রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভলো লাগবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা