বিনোদন

পরী-মমতাজের মা 

বিনোদন ডেস্ক : ঢালিউঢ পাড়ার আলোচিত সমালোচিত নায়িকা পরীমনির অভিনিত ‘মা’ মুক্তি পাচ্ছে। মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। ট্রেলার প্রকাশ পেয়েছে আগেই এবার মুক্তি পেল ছবিটির একটি বিশেষ গান।

আরও পড়ুন: ২৫ কেজি ওজন বাড়ানো সার্থক

‘সোনার কাঠি রুপার কাঠি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। মাহী ফ্লোরার কথায় গানটিতে দ্বৈতভাবে সুরারোপ করেছেন মাহাদী ও মুনতাসির। সংগীতায়োজন করেছেন মুনতাসির। শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে উন্মুক্ত হয়েছে গানটি।

গত ২০ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে দুই হাজারের অধিক। মন্তব্যের ঘরে গানটি নিয়ে প্রশংসাবাক্যই দেখা গেছে। কারো মন্তব্য, ‘খরতাপে একরাশ স্নিগ্ধতার পরশ বুলিয়ে গেল চমৎকার এই গানটি।’ আবার কেউ লিখলেন, ‘চমৎকার একটি গান। শিল্পী মমতাজসহ পুরো টিমকে অভিনন্দন ও শুভকামনা।’

আরও পড়ুন: আল্লু অর্জুন কন্যার সিনেমায় অভিষেক

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। বীনাপানি নামের সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। তিনি এখানে দারুণ অভিনয় করেছেন। এ ছবিটি নতুন এক পরীমণিকে সবার সামনে নিয়ে আসবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা