বিজয় দেবরকোন্ডা
বিনোদন

বলিউড আমার লক্ষ্য না

সান নিউজ ডেস্ক: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।

আরও পড়ুন: বন্যায় পাকিস্তানে নিহত ৯৮২

ভবিষ্যতে বলিউডে রাজত্ব করতে চান কিনা জানতে চাইলে এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘বলিউড আমার লক্ষ্য না, ভারত আমার লক্ষ্য। আমার কাছে গল্প বলাটাই আসল। যদি গোটা দেশ সেই গল্প শুনতে চায় তখন দেশকেই শোনানো উচিৎ।’

গত কয়েক বছর ধরে দক্ষিণী সিনেমাগুলো দর্শকের নজর কেড়েছে। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। বিশেষে করে ‘বাহুবলি’র পর একের পর এক ধামাকাদার সিনেমা উপহার দিচ্ছেন দক্ষিণী নির্মাতারা। সেই তুলনায় বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে বলিউড।

বিজয় বলেন, ‘এ কথা সত্যি যে, তেলেগু সিনেমার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে। দেশের জন্য সিনেমা তৈরি করলে তার ঠিক কী ফল হতে পারে সে তো আমাদের বাহুবলি-ই দেখিয়েছে। বাহুবলি যে পথ আমাদের জন্য খুলে দিয়েছিল, লাইগার সেই পথেই চলছে।’

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।

আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে প্রেমিকের ফাঁস

প্রসঙ্গত, বিজয় দেবেরাকোন্ডা হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব, যিনি মূলত তেলুগু ভাষার চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। ২০১১ সালে রবি বাবুর প্রণয়ধর্মী কৌতুক নুভভিলা (২০১১) চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে, কিন্তু ইয়েবাড়ে সুব্রামন্যম (২০১৫) চলচ্চিত্রে তিনি পার্শ্ব ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান। বিজয় ২০১৬ সালের প্রণয়ধর্মী নাট্য পেল্লি চুপুলু চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেন, যা তেলুগু শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু অর্জন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা