বিনোদন

বেবিবাম্প দেখালেন আলিয়া

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট , তার ওজন বেড়েছে কয়েক কেজি। বিষয়টি নিয়ে স্বামী রণবীর কাপুরও ‘মস্করা’ করতে দ্বিধাবোধ করেননি। ২৯ বছরের বয়সী এ অভিনেত্রীর শরীরে এসেছে হাজারও পরিবর্তন। সেসব পরিবর্তন তার পোশাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল। তাকে দেখা গেছে বেশ ঢিলেঢালা পোশাক পরতে।

শরীরের ওজন আর বেবিবাম্প গোপন রাখার চেষ্টা করতে দেখা গেছে আলিয়াকে। তবে আর কত? মাতৃত্বের দিন এগোতেই সি-থ্রু অর্থাৎ স্বচ্ছ পোশাকে নিজের বেবিবাম্প দেখালেন আলিয়া। হাসিমুখে পোজও দিলেন শুক্রবার। মুখ-চোখে তার আত্মবিশ্বাস।

আরও পড়ুন:

মাতৃত্ব ঘোষণার পর থেকেই কখনো বেলুন টপ আবার কখনো এমন সব পোশাক তিনি বেছে নিয়েছিলেন যাতে বেবিবাম্পের আভাস পাওয়া গেলেও তা দৃষ্টিগোচর ছিল না। এসময় সাধারণত অনেকে মেটারনিটি শুট করে থাকেন। সোনম কাপুরও করিয়েছিলেন কিছুদিন আগেই। কিন্তু আলিয়ার বেলায় সেসবের কেমন যেন বালাই নেই।

দিন কয়েক আগের ঘটনা, হঠাৎই এক সাক্ষাৎকারে মজার ছলে রণবীর বলে বসেন, পাল্লা দিয়ে নাকি মোটা হচ্ছেন আলিয়া। ছিছিক্কার উঠেছিল রণবীরকে ঘিরে। এমনকি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন আলিয়া নিজেই। রণবীর তার বলা কথায় ক্ষমা চেয়েছেন। যুক্তি হিসেবে জানিয়েছেন তার হিউমার সেন্স বেজায় খারাপ। আর এরপরই আজ রাজপথ দেখল এক সাহসিনী মাকে।

যিনি ওজনের পরোয়া করেন না খুব একটা। ওজন বাড়ল না কমলো তা নিয়েও বিশেষ মাথাব্যথা নেই তার। গোলাপি পোশাক আর প্রেগন্যান্সি গ্লো নিয়ে টোল পরা গালের হাসিমুখে পোজ দিতেই তিনি সাবলীল— প্রমাণ করলেন আলিয়া। পোশাকটি গুচি নামক জনপ্রিয় ব্র্যান্ডের। দাম তিন লাখ টাকার কাছাকাছি।

আর কিছুদিনের অপেক্ষা। এরপরই মা হবেন আলিয়া। তবে তারও আগে তার ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে সিনেমা হলে। প্রায় চার বছর ধরে বানানো ওই ছবিতে মিশে রয়েছে রণবীর-আলিয়ার প্রেম, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিশ্রম আর দর্শকের আকাঙ্ক্ষা। তবে সাম্প্রতিক বয়কট ট্রেন্ডে এই সুপারহাই বাজেট ছবি কতটা সাফল্য পাবে তা নিয়ে ধন্দে খোদ পরিচালকও। তাই প্রচারেও থাকছে না কমতি, অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া কাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবারও অংশ নিয়েছিলেন ছবির প্রচারেই। ভক্তরা তাকে পেল এক অন্য রূপে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার  

জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা