নুসরাত ফারিয়া
বিনোদন

প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ‘জিরো ফিগার আইকন’ নুসরাত ফারিয়া। দুই বাংলায় তার পরিচিতি রয়েছে। একটা সময় তিনিও ছিলেন নতুন। তখন সিনেমায় আসা তার জন্য অনেক কঠিন ছিল। এমনকি পরিবার থেকেও দ্বিমত ছিল।

আরও পড়ুন: সালমান নারী নির্যাতক!

তবুও নিজের স্বপ্নকে বাস্তবায়ন করেছেন ফারিয়া। কয়েক বছর পেরিয়ে রূপালি পর্দায় থিতু হয়েছেন। তিনি মনে করেন, ক্রমশ শোবিজ জগতে কাজের সুযোগ কঠিন হয়ে উঠছে। কেননা প্রতিনিয়ত নতুন নতুন শিল্পী আসছে। ফলে প্রতিযোগিতাও বাড়ছে।

বিষয়টি নিয়ে কলকাতার একটি গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে। কারণ ভালো ছেলে-মেয়েদের সিনেমার প্রতি ঝোঁক, ভালোবাসা তৈরি হচ্ছে। তারা ভালো কাজ করতে চাইছে। প্রশিক্ষণ নিচ্ছে। ফলে সেই দিক থেকে যদি বিচার করা যায়, কাজ পাওয়া বা কাজটাকে ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

ফারিয়া মনে করেন, একটি কাজ দিয়ে সুযোগ পাওয়া বড় কথা নয়; বরং সুযোগ কাজে লাগিয়ে টিকে থাকাই হলো মূল ব্যাপার। তার ভাষ্য, ‘অভিনেতা হিসেবে প্রথম কাজটা পাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকে থাকাটাই হচ্ছে আসল পরীক্ষা। সেখানে গিয়ে হয়তো অনেকেই ছিটকে যায়।’

ঢাকাই শোবিজে স্বজনপোষণ আছে কিনা? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি আসলে স্বজনপোষণে বা নেপোটিজমে বিশ্বাসী নই। বরং বলতে পারেন ফেভারিটিজম। আমি কারও জন্য একটু সুপারিশ করে দিলাম; আমার পরিচিত কেউ হয়তো সত্যি ভালো কাজ করে, চেষ্টা করছে, তাকে দু’টো যোগাযোগ দিলাম। আর এটা সব ইন্ডাস্ট্রিরর ক্ষেত্রেই হয়ে থাকে। এটাকে আমি স্বজনপোষণ বলি না। এটা তো সাহায্য, এভাবেই তো এগোবে নতুনরা।’

আরও পড়ুন: বিয়েটা না হলে ভালো হতো

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা