ছবি: সংগৃহীত
বিনোদন

সালমান নারী নির্যাতক!

সান নিউজ ডেস্ক: বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান। সবচেয়ে সুদর্শন তারকাদের মধ্যে অন্যতম হলেন সালমান। বলিউডের সুপারস্টার হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। বর্তমানে তার বয়স ৫৫ বছর। বয়স বাড়লে কী হবে, আজও কুমার সালমান খান। এমনকি ফিগার ও অভিনয়ের জাদুতে সবার মন কাড়ছেন।

আরও পড়ুন: থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

তার জীবনে মহিলাদের আনাগোনা হয়নি বললে ভুল হবে। তবে এখনও সংসার পেতে ওঠা হয়নি। তাকে দেখলেই সবার একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন সালমান? এই প্রশ্নের মাঝেই নতুন অভিযোগ তুললেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।

তিনি বলেছেন, ‘সালমান নারী নির্যাতক, তিনি বিকৃতমনা, অসুস্থ। ভগবান ভেবে তাকে পূজা করা বন্ধ হোক।’

একসময় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। শোনা যায়, তখনও অভিনেত্রীর উপর সালমানের অত্যাচারের জন্যই ভেঙে যায় তাদের সম্পর্ক।

পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের ৯০ এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। একটি সিনেমাতে তারা জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখে দেখেনি।

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ৮৩০

নায়কের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে সোমি লিখেছেন, ‘আপনারা ওকে পূজা করা বন্ধ করুন। ও অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর উপর অত্যাচার করেছে সালমান’।

সোমির সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথা ছিল সালমানের। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই ছবি। সেই সময় সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোমি। তবে অভিনেত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি সালমান বা তার পক্ষের কেউই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা