ছবি: সংগৃহীত
বিনোদন

যাকে যা বলেছি, সব ভুয়া

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমাকে নিয়ে অন্য রকমের কথা শুনছিলাম। আমারও মাথা খারাপ হয়ে গেছে। যে যাকে যা বলেছি, সব ভুয়া। ফেসবুকে একটা গ্রুপ থাকলে এমন কাঁদা ছোড়াছুড়ি হতো না বলে জানান মাহি।

আরও পড়ুন: রিকশা নিয়ে নামলেন মিঠুন

তিনি বলেন, ‘আশীর্বাদ সিনেমায় আপুর যেমন টাকা আছে, আমরাও অ্যাক্টিং করেছি। এটি আমাদেরও সন্তান।’ এই দ্বন্দ্বের কারণে সিনেমার প্রচার ভালোভাবে হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন মাহি।

এ নায়িকা বলেন, ‘আমি এখনো বলব— ভুল সময়ে সিনেমা রিলিজ হচ্ছে। সিনেমাটা হিট করার পেছনে অনেক কিছু করার ছিল। প্রচার দিয়ে একটা সিনেমা অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। সবাই সিনেমাটা দেখতে যাবেন। সিনেমাটা ভালো হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

একই সংবাদ সম্মেলনে মাহির প্রশংসা ঝরল জেনিফারের মুখে। এ প্রযোজক বলেন, ‘সিনেমায় মাহি অনেক সুন্দর কাজ করেছে। রোশানের অভিনয় দুর্দান্ত হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে। ’

নিজেদের দ্বন্দ্বের বিষয়ে জেনিফার বলেন, ‘সবার সঙ্গে কথা বলে বুঝলাম, একজনের মাধ্যমে আমাদের কথাবার্তা উল্টাপাল্টাভাবে ছড়িয়েছে। যেটি হয়েছে, সেটি হয়ে গেছে। মাহি সংবাদ সম্মেলনে যা বলেছে, উত্তেজিত হয়ে বলেছে। ও আমার ছোট বোন। আমিও তিক্ততার মধ্যে অনেক কিছু বলেছি। ওর কথাও সত্য নয়, আমার কথাও সত্য নয়।’

আরও পড়ুন: সুখ-কষ্ট সব আল্লাহর হাতে!

এর আগে, ‘আশীর্বাদ’ সিনেমা নিয়ে সহপ্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

একে অপরের বিরুদ্ধে রীতিমতো বিষোদগার করেন। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন শিল্পী ও প্রযোজক। চলচ্চিত্র শিল্পী সমিতিতে জেনিফারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মাহি।

জানা গেছে, নায়ক-নায়িকা ও প্রযোজকের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে হলমালিকরা সিনেমাটি ফিরিয়ে দিচ্ছেন। আলোচিত সিনেমাটি আজ ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা।

তবে আগের রাতেই সবাইকে অবাক করে দিয়ে সব দ্বন্দ্ব-বিভেদ ভুলে গিয়ে মিলে গেলেন মাহি-জেনিফার। নিজেদের নিয়ে বল এতদিনের মন্তব্যকে ভুয়া আখ্যা দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন।

বৃহস্পতিবার রাতে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন জেনিফার ও মাহি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা