প্রেমিকার বাড়িতে প্রেমিকের ফাঁস
সারাদেশ

প্রেমিকার বাড়িতে প্রেমিকের ফাঁস

সান নিউজ ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কাজল (২৬) নামে এক প্রেমিক। তবে তার পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন: খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রেমিক মো. সরোয়ার হোসেন কাজল (২৬) উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই মেয়ের সঙ্গে কাজলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার জানলেও ছেলের পরিবার জানতেন না। কাজল বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার রাতে কাজলকে ফোন করে প্রেমিকা তার নানুবাড়িতে আসতে বলেন।

কাজলের বাড়ির পাশেই তার নানা-বাড়ি। রাত সাড়ে ১২টার দিকে প্রেমিকার চিৎকারে এলাকার লোক এসে কাজলকে জানালার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

কাজলের ভাই শহিদুল জানান, আমার ভাই ওই মেয়ের সঙ্গে প্রেম করত তা আমরা জানতাম না। মানুষের মুখে শুনেছি ওদের নাকি পাঁচ বছরের সম্পর্ক ছিল। কখনো আমার ভাই পরিবারের কাছে বলেনি। গত রাতে খাওয়া শেষ করে ঘুমিয়েছিল। হঠাৎ ফোন আসায় ও বাসা থেকে বের হয়ে যায়। রাত ১টার সময় হাসপাতাল থেকে ফোন দেয়। আমরা সেখানে গিয়ে ওর লাশ দেখতে পাই। ওই মেয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

মেয়ের মা বলেন, আমি কিছু জানি না। আমার মেয়ে কাজল মারা যাওয়াতে পাগলের মতো করছে। ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি।

আরও পড়ুন: রুশ হামলায় মার্কিন যোদ্ধা নিহত

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, আমরা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা