প্রেমের টানে বাংলাদেশে ভারতের পূজা এখন শ্রীঘরে
সারাদেশ

প্রেমের টানে বাংলাদেশে ভারতের পূজা এখন শ্রীঘরে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে গোপনে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছেন দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী। তার নাম পূজা দাস (১৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর গ্রামের সুনীল দাসের মেয়ে।

আরও পড়ুন : খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দূর সম্পর্কের আত্মীয় এবং ফেসবুকে নিয়মিত যোগাযোগের সুবাদে দুই বছর প্রেমের পর দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর একাই বাসে করে চলে আসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালীবাড়ি মন্দিরে। আগেই সেখানে হাজির ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা নতুন ব্রিজ সংলগ্ন স্থানের বাসিন্দা তপন রাজবংশীর ছেলে তন্ময় রাজবংশী (২২)।

এরপর তারা ওই কালীমন্দিরের পুরোহিতের মাধ্যমে ওই দিন বিকেল ৪টার দিকে বিয়ে করেন। পরে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা তন্ময়ের ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে তারা যান। সেখানে অবস্থানকালে রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ তন্ময় ও পূজাকে আটক করে থানায় নিয়ে যান।

আরও পড়ুন : ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

তন্ময় রাজবংশী বলেন, আমাদের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। গতকাল ভারত থেকে এসে পূজা আমাকে ফোন দিলে আমরা কালীমন্দিরে গিয়ে বিয়ে করি। এরপর ভগ্নিপতির বাড়ি গিয়ে উঠি। সেখান থেকে পুলিশ আমাদের আটক করে।

এ ব্যাপারে পূজা দাস বলেন, ফেসবুকের মাধ্যমে তন্ময়ের সাথে আমার দুই বছরের প্রেম। প্রেমের টানে আমি বাংলাদেশে এসে তন্ময়কে বিয়ে করেছি।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

তন্ময়ের বাবা তপন রাজবংশী বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। রাতে আমার ছেলে এবং ওই মেয়েকে থানায় ধরে আনার পর আমি জেনেছি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার্স ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব দুপুরে বলেন, মেয়েটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক তাই তাকে শিশু আদালতে পাঠানো হবে। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নেবে। ছেলেটিকেও আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা