আসামীদের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ
সারাদেশ

আসামীদের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ

আলামিন শাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে জমি-জমা বিরোধের জের ধরে মতিউর রহমান মতু মুন্সী (৩০) হত্যার ঘটনায় নিহতের বড় ভাই রিপন মুন্সী বাদী হয়ে ৩৮ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

এ ঘটনায় শাবানা বেগম, বিমলা বেগম ও রানী বেগম নামে ৩ নারী আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

এ হত্যাকান্ডের জের ধরে গত বুধবার বিকেল থেকে সংবাদ লেখা পর্যন্ত ভূক্তভোগী পরিবারের সমর্থকরা আসামীদের বাড়ী-ঘরে হামলা করে ভাংচুর ও গরু-বাছুর এবং মালামাল লুটপাট করেছে আসামীদের পরিবারের অভিযোগ। ইতোমধ্যে পুলিশের সহায়তায় রিপন মুন্সীর বাড়ী থেকে ২ টি গরু উদ্ধার করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

প্রসঙ্গত, গত বুধবার সকাল অনুমান ৯ টায় জমিজমা বিরেধের জের ধরে নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আঃ করিম মুন্সির ছেলে মতিউর রহমান মতু মুন্সী গংদের সাথে একই এলাকার আবু মৃধা গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে মুন্সী বাড়ীর সামনের জায়গায় আবু মৃধা ও তার লোকজন জোর পূর্বক একটি টিনের ঘর তোলে। এঘটনার জের ধরে প্রকাশ্য দিবালোকে মতিউর রহমান মতু মুন্সী’কে কুপিয়ে-পিটিয়ে নৃশংসভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে হত্যা করা হয়।

আরও পড়ুন: প্রশ্নফাঁস মামলায় কেন্দ্রসচিব রিমান্ডে

নড়িয়া থানার ওসি (তদন্ত) মোঃ আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৃধাকান্দি এলাকায় মতু মুন্সী’কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা