সয়াবিন তেল প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
সারাদেশ

সয়াবিন তেল প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: লাগাতার দুই দিন অভিযান পরিচালনা করে আন্তঃজেলা সয়াবিন তেল প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্য, একটি পিকআপ, সয়াবিন তেল ও টিস্যু উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

জানা যায় যে, মেঘনা গ্রপ অব ইন্ডাস্ট্রিজ এর গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট থানার ডিলার মোঃ আনিছুর রহমান এর নিকট হতে গোবিন্দগঞ্জ থানা এলাকার বাগদা বাজার হতে গত ২৬সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ প্রায় পৌনে ৫ লক্ষ টাকার সয়াবিন তেল মালামাল অর্ডার দেয় প্রতারক চক্রের সদস্য। পরবর্তীতে সয়াবিন তেল ও টিস্যু ডেলিভারী নেয়। কিন্তু মালামালের দাম প্রায় পৌনে ৫ লক্ষ টাকা পরিশোধ না করে মালামাল ডেলিভারী নিয়ে একটি পিকআপ ভ্যানে উঠিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রের সদস্যগন।

উক্ত ঘটনায় থানায় মামলা দায়ের হলে এসআই প্রলয় কুমার বর্মার নেতৃত্বে টিম গোবিন্দগঞ্জ দিনাজপুর জেলার বিরামপুর থানা, নবাবগঞ্জ থানা ও চিরিরবন্দর থানা এলাকায় টানা ২ দিন অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেন এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিরামপুর থানার প্রাচুর্য্য ইন্টারপ্রাইজ এর একটি পিকআপ, সয়াবিন তেল ও টিস্যু উদ্ধার করেন। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন বিরামপুর থানার ইমান আলীর ছেলে সোহরাওয়ার্দ্দী এবং নবাবগঞ্জ থানার কলন্দপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে আলতাফ হোসেন। আসামিদের আজ জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

মামলাটির তদন্তকারী কর্মকর্তা প্রলয় কুমার বর্মা জানান যে, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রটি দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া সহ বিভিন্ন জেলায় প্রতারণামূলক ভাবে সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্য আত্মসাৎ করে থাকে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রতারক চক্রের সহিত জড়িত অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বলেন, যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডকে প্রতিহত করার জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। অপরাধীরা কেউ রেহাই পাবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা