সারাদেশ

নৌকাডুবি নিহতদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা 

ঠাকুরগাঁও প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৬৯ জনের নিহতের ঘটনায় ভুক্তভোগী পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নিহতদের পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা,রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫ হাজার টাকা ও শুকনা খাবার ও অন্যান্য দ্রব্যাদি দেওয়া হয়৷

পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও স্থানীয় সাংসদ এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক,রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন,পঞ্চগড়ে নৌকা ডুবিতে বিপুল সংখ্যক মানুষ মারা যাওয়ার ঘটনা স্মরণাতীত কালের ঘটনা। এ শোক কখনো সহ্য করার মত না৷ তারপরেও আমরা আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি৷ ঘটনার দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা,স্থানীয় এমপির পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়। আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে পাঁচ হাজার করে প্রদান করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা