বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ২৬ যাত্রীকে জরিমানা
সারাদেশ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ২৬ যাত্রীকে জরিমানা

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, টিকিটের কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রেল বিভাগ।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেনী স্টেশন হয়ে আসা-যাওয়া করা তিনটি ট্রেনের যাত্রীদের মধ্যে ২৬ জনকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসব যাত্রীদের কাছ থেকে আইন অনুযায়ী ভাড়া আদায় ও বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা করেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

অভিযানে রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও ফেনীর স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদসহ রেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, রেলে বিনা টিকিটে ভ্রমণ, টিকিটের কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: বন্দুক হামলায় ৬ পুলিশ নিহত

এ সময় তারা বিনা টিকিটে রেলভ্রমণ, টিকিট কালোবাজার বোধ, রেল স্টেশন ও রেলগাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা, রেলগাড়িতে নিরাপত্তা, পাথর নিক্ষেপ প্রতিরোধসহ নানান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা