প্রশ্নফাঁস মামলায় কেন্দ্রসচিব রিমান্ডে
জাতীয়

প্রশ্নফাঁস মামলায় কেন্দ্রসচিব রিমান্ডে

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অন্য আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) বেলা ১১টায় ভূরুঙ্গামারীর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলির আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

প্রশ্নপত্র ফাঁসের মামলায় এখন পর্যন্ত ৫ জন শিক্ষক ও একজন অফিস সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান ওরফে রাসেল, জোবায়ের হোসেন, হামিদুর রহমান, সোহেল আল মামুন ও অফিস সহায়ক সুজন মিয়া। এ ছাড়া এজাহারভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না

মামলার তদন্ত কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার আজাহার আলী জানান, ২২ সেপ্টেম্বর মামলার প্রধাস আসামি লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্য আরও নাম পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা