কোয়েল মল্লিক
বিনোদন

বয়স একটি সংখ্যা মাত্র!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দেব-জিতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। দেড় শতকের বেশি সময় ধরে টালিপাড়ায় রাজত্ব করছেন তিনি।

আরও পড়ুন: ফের জনপ্রিয়তার শীর্ষে মোদি

সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় কোয়েল। ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন কোয়েল। এতে তার পরনে দেখা যায় গোলাপি রঙের পোশাক। যেটার নকশা কিছুটা স্যুটের মতো। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘গোলাপি হলো ভালোবাসা’।

কোয়েলের ওই পোস্টে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার। অধিকাংশ মন্তব্যে ভক্তরা তার প্রতি ভালোবাসা জানিয়েছেন। এক অনুসারী লিখেছেন, ‘বয়স তোমার কাছে একটি সংখ্যা মাত্র। তোমার সৌন্দর্য একদম খাঁটি’, আরেকজন লিখেছেন, ‘এটা একেবারে অসাধারণ’, অনুরোধ জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘তুমি সবার চেয়ে আলাদা, প্লিজ এমনই থেকো দিদি’।

সোশ্যাল অ্যাকাউন্টে দারুণ সক্রিয়। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। যেমন কদিন আগেই স্বামী নিসপাল সিংয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আবার বিদেশ ভ্রমণের ভিডিও শেয়ার করতেও ভোলেননি।

পর্দায় কোয়েলকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে ‘বনি’ সিনেমায়। যেখানে তার সহশিল্পী ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা