শাহরুখ খান
বিনোদন

ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি

সান নিউজ ডেস্ক: বলিউডের বাদশাহ খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ২০০৯ সালে একটি ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যে সম্মান ও ভালোবাসা পাচ্ছেন, যদি তার নাম অন্য কিছু হত (হিন্দু ধর্মাবলম্বী) তাহলে এটা কি তার জীবনে আরও বেশি প্রভাব ফেলত কিনা? হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

জবাবেব শাহরুখ বলেছিলেন, ‘আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনও এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে কোনও আলাদা কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। আর তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাঁদের মাথাতেও থাকে না। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।

প্রসঙ্গত, বলিউডে একের পর এক সিনেমা বয়কটের ডাক দিচ্ছে হিন্দুত্ববাদীরা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’র পর কিছুদিন আগে শাহরুখ খানের ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছে তারা। এই সিনেমা দেখতে সনাতনি হিন্দুদের বারণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই সাধু দেবনাথ।

প্রশ্ন উঠেছে তবে কি মুসলিম অভিনেতা হবার কারণে ভবিষ্যতে আবারও বয়কটের মুখে পড়তে হবে খানদের? ধর্ম কি এতটাই প্রভাব রাখে তারকাদের জীবনে? যখন এমন প্রশ্ন উঁকি দেয় মানুষের মনে, তখন আরেকটি প্রশ্নও চলে আসে সামনে। সেটি হচ্ছে, বলিউডে শাহরুখ খানের ধর্ম নিয়ে মতবাদ কি? সম্প্রতি উঁকি দেয়া এই প্রশ্নের জবাব কিন্তু শাহরুখ দিয়ে রেখেছিলেন আরো ১৩ বছর আগে!

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা