সানি লিওন
বিনোদন

আমাকে আজীবন ভালোবাসবে!

সান নিউজ ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন। সম্প্রীতি ব্যস্ত সময় পার করছেন এই আবেদনময়ী অভিনেত্রী। সিনেমা, ওয়েব সিরিজ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ মিলিয়ে যেন দম ফেলার ফুরসত নেই।

আরও পড়ুন: বাইডেন-জিনপিং আলোচনা শুক্রবার

একটি তেলেগু সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি। নাম ‘রেণুকাস ওয়েডিং’। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই মজাদার এক অভিজ্ঞতা হয়েছে সানির। সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা সানি লিওনের ওই ভিডিওতে দেখা গেল, এক ভক্ত এসেছেন তার সঙ্গে দেখা করতে। তার হাতে সানির নামে ট্যাটু করা। ওই ভক্তকে কাছে ডেকে ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটির ক্যাপশনে সানি লিখেছেন, আশা করি তুমি আজীবন আমাকে ভালোবাসবে। কারণ এ ছাড়া তোমার অন্য কোনো উপায় নেই। একটি ভালো স্ত্রী খুঁজে পাও, শুভকামনা রইল।

এই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, তারা আমাকে এতটা ভালবাসা দিয়েছেন, যেভাবে মন থেকে আমাকে অভিনেত্রী হিসেবে মেনে নিয়ে নিয়েছেন, তাতে আমি ধন্য। আমার মনে হয়, যারা প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা থেকেই আপনার সঙ্গে থাকেন, তারা গোটা যাত্রাপথেই অনুরাগী হিসেবে রয়ে যান। আমিও সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী হিসেবে নিজেকে আরও ভাল করে গড়ে তুলছি। যত সময় যাচ্ছে, অনুরাগীরাও আমাকে সেভাবে মেনে নিচ্ছেন।

আরও পড়ুন: অঙ্কুশের নায়িকা পকেটমার!

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন সানি লিওন ব্যস্ত আছেন মালায়লাম সিনেমা ‘রঙ্গিলা’র শ্যুটিংয়ে। এর মাধ্যমে তিনি মালায়লাম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন।

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা