অঙ্কুশ হাজরা
বিনোদন

অঙ্কুশের নায়িকা পকেটমার!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। সম্প্রীতি অঙ্কুশের প্রথম সিনেমার নায়িকাকে চুরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আমি ভাইরাল হবো (ভিডিও)

জানা যায়, কলকাতায় সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি ৪৫তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। সেখানে রূপা দত্ত নামের এক অভিনেত্রীকে চুরির অভিযোগে শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় মেলায় থাকা টহল পুলিশ গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি বইমেলা থেকে কোনো একজনের পকেট মেরেছেন। পকেটমার এই অভিনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ।

ইনস্টাগ্রামে অঙ্কুশ তার প্রথম সিনেমা কেল্লাফত’র একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের জলে নাচছেন অঙ্কুশ ও রূপা। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, মনে পড়ছে প্রথম ছবির কথা। তখন আমার টাকাও ছিল না, তাই মানিব্যাগও ছিল না। পাশে হ্যাশট্যাগে ‘থ্যাঙ্ক গড’ (ভাগ্যিস) লেখা। মূলত এই লেখা দিয়ে রূপা দত্তকে ট্রল করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ২০০৯ সালে ‘কেল্লাফতে’ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা এক বছর ধরে সেই ছবির কাজ চলে। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়।

সেই রূপা দত্ত, সম্প্রতি কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন পকেটমারের অভিযোগে। আদালতে তোলা হয়েছে তাকে। এক দিনের জেল হেফাজতও হয়েছে।

নিজের নায়িকার এমন পরিণতি মেনে নিতে পারছেন না অঙ্কুশ। ভারতীয় গণমাধ্যমে অঙ্কুশ বলেন, রূপার চালচলনে আভিজাত্য ছিল। সম্ভবত তিনি ‘কেল্লাফতে’ ছবির এক জন প্রযোজকও ছিলেন। টাকা ঢেলেছিলেন ছবিতে। যা জানতাম, স্বচ্ছল পরিবার থেকে এসেছিলেন তিনি। পরে বইমেলায় পকেটমারের ঘটনা শুনে চমকে উঠেছি।

আরও পড়ুন: নাটকের গানে সালমা

অঙ্কুশের মতে, কেউ অভাবে চুরি করেন, কেউ আবার স্বভাবে। তার কথায়, ‘রূপার ক্ষেত্রে কোনটা, তা জানি না।

যদিও তার নেটিজেনরা ধরেই নিয়েছেন, রূপার গ্রেফতার হওয়ার পরেই আচমকা এই পোস্ট দেওয়ার অর্থ, তিনি তার প্রথম নায়িকাকে নিয়েই ঠাট্টা করলেন। কিন্তু সে বিষয়ে অঙ্কুশ কোন মন্তব্য করেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা