সালমা
বিনোদন

নাটকের গানে সালমা

সান নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় গায়িকা মৌসুমী আক্তার সালমা। এবার নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘মরণের পরে’ নাটকের টাইটেল হিসেবে তৈরি হয়েছে গানটি। সম্প্রতি ঢাকার একটি বস্তিতে নাটকটির শুটিং হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এছাড়া থাকছেন মনিরা মিঠু ও তানজিম হাসান অনিক।

তিনি বলেন, ‘মরণের পরে’ শিরোনামের গানটি গেয়ে তিনি বেশ তৃপ্ত। তার অনুভূতিতে, ‘গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর ধরে থেকে যাবে বলে আমার বিশ্বাস।’

সালমা বলেন, ‘সত্যি বলতে, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়ত সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়ত আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। পুরো বিষয়টি অনুভব করে দরদ দিয়ে গেয়েছি।’

‘মরণের পরে’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মরণের পরে’। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।

আরও পড়ুন: বিকেলে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, সালমা আক্তার (জন্মঃ ১ জানুয়ারি ১৯৯১) হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন।

কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্রামে জন্মদিন করেন। সাধারণভাবে তিনি ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করেন। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা