সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান
জাতীয়

বিকেলে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ঢাকায় আসছেন আজ।

আরও পড়ুন:বিশ্বে করোনায় একদিনে চার হাজার মৃত্যু

মঙ্গলবার ( ১৫ মার্চ ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

২৪ ঘণ্টারও কম সময়ের এই ঝটিকা সফরে তিনি আগামীকাল বুধবার ( ১৬ মার্চ ) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন:হোসেনি দালানে বোমা : মামলার রায় আজ

তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন। সফরকালে তিনি ভার্চুয়াল অনুষ্ঠানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন:স্বরূপে ফিরল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রসঙ্গত, গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭ শ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা