জাতীয়

কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

সান নিউজ ডেস্ক: কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামি মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ওই বন্দি হলেন- ঢাকার সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়া এলাকার মনসুর আলীর ছেলে জমসের আলী (৪৪)।

আরও পড়ুন: তেল: দিনে ৮০ কোটি টাকা লোকসান

সোমবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রে জানা গেছে, আসামি জমসের আলী সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে যান। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তার প্রেসার খুবই কম পান। তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জমসের আলীকে মৃত ঘোষণা করে। তিনি সাভারের আমিন বাজার এলাকায় ৬ জন কলেজছাত্র হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হিসেবে এ কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর হাই সকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: গিয়াস উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা