শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

আমি আদালতের কাছে কৃতজ্ঞ

সান নিউজ ডেস্ক: ঢাকাই ছবির নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেছেন, আদালত আমার প্রতি ন্যায় বিচার করেছেন। আমি আদালতের কাছে কৃতজ্ঞ। আমার আইনজীবীর কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন: নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়ার পর সোমবার (১৪ মার্চ) সুপ্রিম কোর্ট বার ভবনে গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সুবাহ বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ইলিয়াস হোসাইনের করা মামলায় সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।

আরও পড়ুন: ৫৮ তে পা দিলেন মিস্টার পারফেকশনিস্ট

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা