ছবি-সংগৃহিত
বিনোদন

দুবাইয়ের আকাশে মেহজাবীন

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন এ অভিনেত্রী।

সম্প্রতি আরব আমিরাতের দুবাইতে পাড়ি জমিয়েছেন মেহজাবীন। সেখানে গিয়ে স্কাইড্রাইভ করেছেন। মন প্রফুল্ল করতে হা পা ছেড়ে উড়েছেন আকাশে।

আরও পড়ুন: কটাক্ষের শিকার সামান্থা

সেই মুহূর্তের ছবি রোববার (১৩ মার্চ) সকালে ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। মেহজাবীন স্কাইড্রাইভ করা প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে আকাশে উড়ে যাওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন।

ক্যাপশনে লেখেন, ‘জীবন খুব ছোট এবং বিরক্তিতে ভরা। বাঁচুন, ভালোবাসুন, হাসুন এবং উড়তে ভুলবেন না।’

আরও পড়ুন: হলে ঘুরে বেড়াচ্ছেন রাজ-পরী

প্রসঙ্গত, এক সময় সংযুক্ত আরব আমিরাতেই থাকতেন মেহজাবীন। ২০০৮ সালের শেষের দিকে মাত্র ৬ মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশে এসেছিলেন। এরপর ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’এ অংশ নিয়ে হাজার হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে পরেন বিজয়ীর মুকুট।

এরপর থেকেই টানা কাজ করে যাচ্ছেন মেহজাবীন। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা