অর্চিতা স্পর্শিয়া
বিনোদন

সাপ গলায় পেঁচিয়ে সাহসী স্পর্শিয়া

সান নিউজ ডেস্ক: বাংলা নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রীতি একটি ছবি দেখা যায় গলায় সাপ পেঁচিয়ে হাসাহাসি করছেন স্পর্শিয়া।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

সাপ নিয়ে খেলছেন তিনি! এতে স্পর্শিয়ার মোটেও ভয় লাগেনি। জানালেন, তিনি সাপকে মোটেও ভয় পাননা। শুধু সাপ কেন দুনিয়ার কোনো প্রাণীকে তিনি ভয় পান না স্পর্শিয়া।

স্পর্শিয়া বললেন, আমি মানুষ ভয় পাই। মানুষের চেয়ে ক্ষতিকারক কিছু আর পৃথিবীতে নেই।

গণমাধ্যমকে স্পর্শিয়া বলেন, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ‘আইজ্যাক লিটন’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সাপ নিয়ে শুটিং করতে হয়েছে। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। মোশাররফ (মোশাররফ করিম) ভাইও ছিলেন। এটি আসল সাপ। শুটিংয়ে একদিনের জন্য নিয়ে আনা হয়েছিল। সাপ নিয়ে শুটিং করতে একদমই ভয় লাগে নাই।

সাপ নয়, বরং আমি মানুষকে বেশি ভয় পাই। তবে হ্যাঁ, আমার ভয় না লাগলেও শুটিংয়ে অন্য যারা ছিলেন তারা বেশ ভয় পাচ্ছিলেন। ফেব্রুয়ারিতে শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশনে কাজ চলছে, যোগ করে বলেন অর্চিতা স্পর্শিয়া।

তিনি বলেন, এবারই প্রথম নয়, এর আগেও আমি সাপ নিয়ে শুটিং করেছি। এর চেয়েও বড় বড় সাপ গলায় নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগে।

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

‘নবাব এলএল.বি’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে আলোচিত হওয়া স্পর্শিয়া বলেন, ‘আইজ্যাক লিটন’ কমেডি থ্রিলার ধাঁচের গল্প।

‘আইজ্যাক লিটন’ ছাড়াও চরকির ‘নিখোঁজ’ নামে আরেকটি ওয়েব কনটেন্টে কাজ করেছেন; যেটি ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলে জানান স্পর্শিয়া। সিনেবাজ অ্যাপে ‘হলিজন’ নামে আরেক ওয়েব কনটেন্টে কাজ করেছেন তিনি। তিনি জানালেন, তার এই তিনটি ওয়েব কনটেন্ট মুক্তির অপেক্ষায় আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা