বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি
বিনোদন

ঢাকা মাতিয়ে গেলেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শনিবার নারগিস ফাখরি-সানি লিওনসহ বেশ কয়েকজন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশে এসেছিলেন।

আরও পড়ুন:পেঁয়াজ ও তেলের দাম কমছে

শনিবার (১২ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জনপ্রিয় বলিউড সুন্দরীরা। বলিউডের বিখ্যাত আইটেম গার্ল সানি লিওন তার নিজ ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তার সেই ছবিতে দেখা যায় তিনি ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।

এই জনপ্রিয় অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবারসহসহ বলিউডের নারগিস ফাখরি ও কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালাও এসেছিলেন।

গানবাংলা টিভির কর্ণধার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ঢাকায় আসার পর সানি লিওনকে বরণ করে নিয়েছেন। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন। তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সে ছবি শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

জানা যায়, গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ও চ্যানেলটির প্রধান নির্বাহী ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের নিমন্ত্রণে বাংলাদেশে আসেন সানি লিওন।

ঢাকার একটি অভিজাত রেস্তরাঁয় আয়োজন করা হয় জমকালো সেই বিয়ের অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে পারফর্মও করেন সাবেক এই পর্নস্টার।

অভিনেত্রী সানি লিওন শুধু একাই নন ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় বলিউড-টলিউডের আরও কয়েকজন তারকা। এদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি, গায়ক কৈলাস খের, গায়িকা ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা, অদিতি সিং শর্মা।

আরও পড়ুন:বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানও এসেছিলেন এই অনুষ্ঠানে। নুসরাতের সঙ্গে ছিলেন তার সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।

আরও পড়ুন:বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন ডু প্লেসি

বাংলাদেশের গায়িকা ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে আগত বলিকন্যাদের সাথে সঙ্গে মুন্নী-তাপস দম্পতির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে।

আরও পড়ুন:কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ঝরল ৬১ প্রাণ

নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্র বা বলিউডে কাজ করে থাকেন। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন।

২০১১ সালের বলিউড চলচ্চিত্র রকস্টার অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়েন।

আরও পড়ুন:রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০১৩ সালের মাদ্রাজ ক্যাফে ও ২০১৪ সালের ম্যায় তেরা হিরো চলচ্চিত্র তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

আরও পড়ুন:হাদিসুরের মরদেহ দেশে আসছে সোমবার

১৯৭৯ সালের ২০ অক্টোবর তারিখে নিউইয়র্ক এর কুইন্স সিটিতে পাকিস্তানি পিতা মুহাম্মাদ ফাখরি ও চেক মাতা মারিও ফাখরির ঘরে জন্মগ্রহণ করেন নার্গিস । যখন তার বয়স ৬/৭ বছর, তখন তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। নার্গিসের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি।

আরও পড়ুন:বেক্সিমকোতে যাচ্ছে ঔষধ প্রশাসনের অনুসন্ধ...

প্রসঙ্গত, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকেসহ ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির বাংলাদেশে ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। অবশেষে টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন এই তারকা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা