বেক্সিমকোতে যাচ্ছে ঔষধ প্রশাসনের অনুসন্ধান টিম
স্বাস্থ্য
নাপা সিরাপ খেয়ে শিশুর মৃত্যু

বেক্সিমকোতে যাচ্ছে ঔষধ প্রশাসনের অনুসন্ধান টিম

সান নিউজ ডেস্ক : সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে প্রকৃত ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে ঔষধ প্রশাসন অধিদফতর।

আরও পড়ুন:পেঁয়াজ ও তেলের দাম কমছে

শনিবার (১২ মার্চ) সরকারি ছুটির দিনে মহাপরিচালকসহ পরিচালকদের নিয়ে দিনব্যাপী নানা আলোচনা-পর্যালোচনা শেষে প্রকৃত কারণ জানতে আলাদা দুটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অধিদফতর জানিয়েছে, একটি টিম যাবে ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এবং অপর টিম যাবে নাপা সিরাপের মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে।

রোববার (১৩ মার্চ) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় ঔষধ প্রশাসন অধিদফতর তৎপর রয়েছে। শনিবার সারাদিন আমরা এটা নিয়ে বৈঠক করেছি। সর্বশেষ ঘটনার সুস্পষ্ট কারণ জানতে দুটি টিম গঠন করেছি। একটি টিম আজ ব্রাহ্মণবাড়িয়াতে যাবে এবং অপরটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যাবে।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ( ১০ মার্চ ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মারা যায়। শিশুদের মা লিমা বেগম সাংবাদিকদের বলেন, নাপা খাওয়ার পর তারা মারা গেছে।

আরও পড়ুন:বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

ওই ঘটনা অনুসন্ধানে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন ডু প্লেসি

তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ও ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, স্বাস্থ্য অধিদফতরের অনুসন্ধান কমিটি সরেজমিন তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন:কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ঝরল ৬১ প্রাণ

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহাকে প্রধান করে তিন সদস্যের পৃথক আরেকটি পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা