পেঁয়াজ ও ভোজ্য তেল (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

পেঁয়াজ ও তেলের দাম কমছে 

নিজস্ব প্রতিবেদক: খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম। দেশে সংকট দেখিয়ে এত দিন ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করলেও এখন নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমে আসছে। এছাড়া ঢাকার বাজারে খুচরায় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত কমেছে।

মহানগরীর কালাচাঁদপুর বাজার, নদ্দা মোড়লবাড়ী বাজার, দক্ষিণ কুড়িল জোহার সাহারা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আমদানি এবং দেশি পেঁয়াজ তিন দিন আগের তুলনায় ১০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। দেশি ভালো মানের পেঁয়াজ গত দুই দিন আগেও ৬৫ থেকে ৭০ টাকা দরে ছিল, তা এখন ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ভারত এবং মিয়ানমারের পেঁয়াজ ছিল ৬০ থেকে ৬৫ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে।

নদ্দায় বৃষ্টি জেনারেল স্টোরের রিফাত বলেন, গত দুই দিনে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। এখন পেঁয়াজ প্রচুর আমদানি হচ্ছে, তাই সামনে দাম আরও কমবে।

শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাজেদ বলেন, ভারত এবং মিয়ানমার থেকে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এখন আমরা পাইকারিতে ভারতের প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা, মিয়ানমারের ৩৮ ও দেশি ৩২ টাকা কেজি দরে বিক্রি করছি।’

এদিকে পাইকারিতে কমেছে খোলা ভোজ্য তেলের মূল্য। অর্থমন্ত্রীর ভ্যাট কমানোর ঘোষণা আসার পর পাইকারি বাজারে খোলা ভোজ্য তেলের মূল্য কমছে। গতকাল চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে পাম তেল বিক্রি হয়েছে মণপ্রতি (৩৭.৩৮ কেজি) পাঁচ হাজার ২০০ টাকায়; এক সপ্তাহ আগের তুলনায় এ তেলে দাম কমেছে ৭০০ টাকা। একইভাবে সয়াবিন তেলের দামও মণপ্রতি কমেছে ৪৫০ টাকা। এক সপ্তাহ আগে সয়াবিন তেল ছিল ছয় হাজার ১৫০ টাকা; গতকাল সেটি বিক্রি হয়েছে পাঁচ হাজার ৭০০ টাকায়।

আড়তদার ও আমদানিকারকরা জানান, দুটি কারণে বাজারে ভোজ্য তেলের দাম কমছে। প্রথমত, দাম আরও বাড়তে পারে এমন গুজবের কারণে প্রচুর তেল কিনে মজুদ করেছেন এক শ্রেণির সুবিধাভোগী। দ্বিতীয়ত, সরকারের ভ্যাট কমিয়ে দেওয়ার ঘোষণা। খাতুনগঞ্জে ভোজ্য তেলের ক্রেতা মিলছে না একইসঙ্গে বেচাকেনা কমে যাওয়ায় দামও কমে গেছে। এভাবে চলতে থাকলে দাম আরও কমবে।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপরদিকে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে এখন গায়ের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। সয়াবিন তেল লিটার প্রতি ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের দাম ৭৯৫ টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা