ছবি-সংগৃহিত
স্বাস্থ্য

চীনে করোনায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: গত দুই বছরের মধ্যে এক দিনে করোনায় সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে চীনে। শুক্রবার (১১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংক্রমণের বিস্তার ঠেকাতে সাংহাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীরর কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা ও গণশনাক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে চীন এখন আর বিস্তৃত এলাকায় লকডাউন ঘোষণা না করে যে এলাকায় সংক্রমণ শনাক্ত হয় সেই এলাকাটিতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি

প্রসঙ্গত, বৃহস্পতিবার চীনে নতুন করে এক হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালে উহানে করোনাভাইরাস শনাক্তের পর দেশটিতে এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাংহাইয়ে নগর কর্তৃপক্ষ বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্রীভূত কোয়ারেন্টাইন কেন্দ্রে রূপান্তর। এছাড়া স্কুলশিক্ষার্থী ও কর্মজীবীদের তাদের স্কুল ও কর্মস্থলে আটক রাখা হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ। এখানকার জিলিন কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। ক্যাম্পাসে একটি ক্লাস্টার শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা