ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করবে বলে জানিয়েছে জার্মানি। তবে তারা যুদ্ধবিমান পাঠাবে না।

বার্লিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক যৌথ সংবাদ বিবৃতিতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ তার সরকারের অবস্থান পরিস্কার করেছেন।

শলজ বলেন, আমাদের অত্যন্ত সতর্কতার সাথে ভাবতে হবে যে আমরা কি কি করতে পারি। নিশ্চয়ই যুদ্ধবিমান এটার অংশ নয়। এখন আমাদের প্রয়োজন কূটনৈতিক সমাধান। আশা করছি রাশিয়া ও ইউক্রেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে। এর মধ্য দিয়ে আমরা এই সংকট থেকে উত্তোরণের পথ তৈরি করতে পারি।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক

শলজ আরও বলেন, ইতোমধ্যে ইউক্রেনকে আত্মরক্ষামূলক সামরিক যন্ত্রপাতি ও অস্ত্র দেয়া হয়েছে। এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে তাদের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিবে তারা এবং সেটা তাদের মিত্রদের সঙ্গে আলোচনা করে।

প্রসঙ্গত, এর আগে পোল্যান্ড তাদের সব মিগ-২৯ যুদ্ধবিমান জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে দিতে প্রস্তাব দিয়েছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা