শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

যতটুকু দরকার আমি দৌড়াবো (ভিডিও)

সান নিউজ ডেস্ক: ঢাকাই ছবির নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেছেন, আমার অধিকার আমি ছাড়বো কেনো। মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়াবো

আরও পড়ুন: মোতালেবের সৌদি খেজুর বাগান, বছরে বিক্রি কোটি টাকা

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে এসব কথা বলেন তিনি। সেখানে কারও নাম উল্লেখ না করলেও নায়িকা যে তার স্বামী ইলিয়াসকেই ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট।

সুবাহ আরও বলেন, অনেক আপু-ভাবিরা আছেন যারা মানে করেন- শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন, না। ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া। অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া। কথা হলো- বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।

এদিকে গত বৃহস্পতিবার (১০ মার্চ) সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবাহ। সেখানে কারও নাম উল্লেখ না করলেও নায়িকা যে তার স্বামী ইলিয়াসকেই ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট। তিনি সেখানে লিখেছেন, ‘শুধু হালি হালি বিয়ে করা শিখেছ, ফেসবুকে নেতাদের সঙ্গে সেলফি তুলে শো-অফ আর ধান্দা করা শিখেছ! দেনমোহর শোধ করা শেখো নাই? বউয়ের দায়িত্ব নেওয়া শেখো নাই আফসোস!

তিনি আরও লিখেছেন, ‘এটা তোমার ব্যর্থতা না, তোমার বাপ-মায়ের ব্যর্থতা। তাদের ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শেখায়নি। সমস্যা নেই তোমাকে সময়ই ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দেবে, যেন পরবর্তী সময় কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে করতে পারো।’

আরও পড়ুন: হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

আমার অধিকার আমি ছারবো কেনো ?🤨😏 #subah

Posted by Subah Shah Humyra on Friday, March 11, 2022

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা