ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

আমি তোমাদের সন্তানদের জন্য লড়ছি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক

তবে ইমরান খান গ্রেফতারের আগেই নিজ রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও দেশের জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রায় ঘোষণার পর তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয়।

পিটিআই চেয়ারম্যান এক মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও বার্তায় দেশের জনগণ তাদের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখাতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ইমরান খান গ্রেফতার

‘তোমরা এই বিবৃতিটি যখন শুনবে, ততক্ষণে তারা আমাকে গ্রেফতার করবে। আমার একটাই আহ্বান : চুপচাপ ঘরে বসে থাকবে না। আমি তোমার, দেশ ও তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি।’

সমর্থকদের বাড়ি থেকে বেরিয়ে আসার ও প্রতিবাদ করার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, শাসকদের নিপীড়নমূলক কর্মকাণ্ডে ভীত হবে না।

ইমরান খান ভিডিও বার্তায় বলেন, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কালিমার নামে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) যখন মদিনা প্রতিষ্ঠা করেন, তখন তিনি দাসদের মুক্তি এবং জনসাধারণের ন্যায়বিচার নিশ্চিত করেছিলেন।

আরও পড়ুন: আরও কঠোর হচ্ছে হিজাব আইন

সাবেক এই প্রধানমন্ত্রীকে শনিবার সকালের দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত রাষ্ট্রীয় উপহার তছরুপের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। যদিও শুরু থেকে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ৭০ বছর বয়সী ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল।

বিদেশ সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া এসব উপহার সামগ্রীর মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি।

আরও পড়ুন: ৩ লাখের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

শনিবার মামলার গ্রহণযোগ্যতা বাতিল চেয়ে ইমরান খানের করা আবেদন খারিজ করে দিয়ে ইসলামাবাদের অতিরিক্ত ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

বিচারক প্রদত্ত রায়ে বলেছেন, ‘পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পদের ভুল ঘোষণার অভিযোগ প্রমাণিত হয়েছে।’ এরপর তিনি খানকে এক লাখ রুপি জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতারের পরোয়ানা জারি করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা