বিনোদন

আপাতত সিনেমা ছাড়ছেন আইরিন

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নতুন ক্রেজ আইরিন সুলতানা। এক সময় র‌্যাম্প মডেলিং করলেও বর্তমানে চলচ্চিত্র নিয়েই তার দারুণ ব্যস্ততা ও ধ্যান-ধারণা। পাশাপাশি সরব ওয়েব সিরিজেও। একাধিক ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করায় সাহসী অভিনেত্রী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে তার। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সাহসী ফটোশুটের ছবি পোস্ট করার দরুন বেশ আলোচিত আইরিন।

আরও পড়ুন: সব টিভিতে দেখাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

তবে বেশ কিছুদিন ধরেই আইরিনকে পাওয়া যাচ্ছে না। নতুন কোনো সিনেমায় যেমন কাজ করছেন না, আবার সিনেমা সংশ্লিষ্ট কোনো আয়োজনেও তাকে দেখা যাচ্ছে না। এমনকি চেষ্টা করেও তার সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারছেন না।

সিনেমা ছেড়েছেন কিনা জানতে চাইলে নায়িকা আইরিন বলেন, তিনি আপাতত সিনেমা ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থায়ীও হতে পারে।

আইরিন বলেন, এটা সত্য যে আমি আর অভিনয় করছি না। এই সিদ্ধান্ত সাময়িক হতে পারে আবার পার্মানেন্টও। যখন কাজ শুরু করেছিলাম, তখনও জানতাম না যে, ক্যারিয়ারে আমি কতদূর যাব। বিরতিটাও সেরকমই।

জানা গেছে, মাস খানেক আগেই একটি সিনেমার শুটিং করেছেন আইরিন। তাহলে হঠাৎ দূরে সরে যাওয়ার কারণ কী? স্পষ্ট করে কিছু না বললেও দিয়েছেন ইঙ্গিত। জানিয়েছেন, সিনেমার অঙ্গনের কারো প্রতি তার ক্ষোভ বা নেতিবাচক মনোভাব আছে। সে জন্যই নিজেকে সরিয়ে এনেছেন।

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক

উল্লেখ্য, আইরিন সর্বশেষ কাগজ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। জুলফিকার জাহেদীর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন ইমন। রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমাটি দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

২০০৮ সালের প্যান্টেন ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় সেরা হাসি পুরস্কার পাবার পর থেকে শোবিজে যাত্রা শুরু হয় আইরিনের। র‌্যাম্প মডেল হিসেবে দেশে এবং বিদেশে বহু মঞ্চ মাতিয়েছেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা