বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক

সান নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার হৃতিক রোশন। এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় হৃতিক ও সাবা আজাদ একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন।

আরও পড়ুন: বুবলীর বৃহস্পতি তুঙ্গে

এর পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তার পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তা হলে কী শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা? তাদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মডেল, অভিনেতা, গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক যেমন স্বীকার করেননি হৃতিক, সে রকমই এই সম্পর্ক অস্বীকারও করেননি তিনি। ফারহান আখতারের বিয়ের পরই এখন শোনা যাচ্ছে এই জুটির বিয়ের খবর। বন্ধুকে দেখে বিয়ের পিঁড়িতে বসার শখ জেগেছে হৃতিকের।

আরও বলা হয়েছে, সাবার গানের পাশাপাশি তার সৌন্দর্যে মজেছেন অভিনেতা। সাবার সব ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করতে দেখা যায় হৃতিককে। শুধু হৃতিক নয়, তার সাবেক স্ত্রী সুজানাকেও দেখা গেছে সাবার প্রশংসা করতে। এমনকি হৃতিক সুজানার দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার।

সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, সাবা ও হৃতিক একে অপরের প্রেমে পড়েছেন। হৃতিকের পরিবারও সাবাকে পছন্দ করে। এমনকি হৃতিকের মতো তার পরিবারও সাবার গানের ভক্ত। কয়েক দিন আগে ব্রাঞ্চে হৃতিকের বাড়ি গিয়েছিলেন সাবা। সেখানে গিয়ে গান ও জিভিংয়ের সেশন করেন সাবা, যা খুবই এনজয় করেছে গোটা পরিবার। সাবা ও হৃতিক সম্পর্কেই রয়েছেন কিন্তু সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার কোনো তাড়া তাদের নেই।

আরও পড়ুন: সব টিভিতে দেখাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

প্রসঙ্গত, হৃতিক রোশন (জন্ম: ১০ জানুয়ারি, ১৯৭৪) হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছ’টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার জয় করেছেন হৃতিক। হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম ওঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে হৃতিক ২০০০ সালে সুজান খানকে বিবাহ করেছিলেন। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৪ সালে তাদের চৌদ্দ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা