ছবি : সংগৃহিত
বিনোদন

ঢাকায় আসছে হৃতিকের ফাইটার 

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। সব ঠিক থাকলে তার আসন্ন সিনেমা ফাইটার মুক্তি পাবে ঢাকায়।

আরও পড়ুন: বিয়ে করলেন জোভান

আগামী ২৫ জানুয়ারি বিশ্বের অন্যান্য দেশের সাথে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

এর মাধ্যমে প্রথম কোনো হিন্দি সিনেমা থ্রিডি ভার্সনে দেখার সুযোগ মিলবে দর্শকদের। বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়।

তিনি জানান, এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসাথে উপভোগ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: আজ মৌসুমী হামিদের বিয়ে

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের পাঠান, জওয়ান, অ্যানিমেল ও ডানকি। পশ্চিমবঙ্গে মোশাররফ করিম অভিনীত হুব্বা সিনেমাটিরও ঢাকায় মুক্তির কথা রয়েছে।

ফাইটার দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সাথে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা