ছবি : সংগৃহিত
বিনোদন

ইরানের চলচ্চিত্র উৎসবে ফেরেশতে

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত নতুন সিনেমা ফেরেশতে ইরানের তেহরানে ৪২তম আন্তর্জাতিক ফজর চলচ্চিত্র উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন: কথা রাখলেন না মাহি

সি মোর্গ ব্লুরিন পুরস্কার প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সাথে লড়বে ‌ফেরেশতে। এবার অনেক নামি দামি চলচ্চিত্রকার তাদের চলচ্চিত্র নিয়ে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ফেরেশতেও রয়েছে।

ফেরেশতে সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুখ, রিকিতা নন্দিনী, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী।

আরও পড়ুন: ‘শান্তিপ্রিয়া’র না জানা গল্প

পরিচালক মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি এবং বাংলায় অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

আরও পড়ুন: দূরদর্শন থেকে ক্যারিয়ার শুরু

প্রসঙ্গত, ২০ জানুয়ারি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ফেরেশতে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশে ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। ওপার বাংলায় ৩ বার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এবার তাকে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেখা যাবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা