সানি লিওন
বিনোদন

সানির বাংলাদেশে আসার অনুমতি বাতিল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে আসার অনুমতি মেলেনি বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা সানি লিওনের। বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল তার। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আরও পড়ুন: এই মুহূর্তে এত বড় দায়িত্ব নিতে চাই না

বুধবার (৯ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওনি) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে। যদিও এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের প্রেক্ষিতে সানি লিওনিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মো. সেলিম খানকে পাঠানো এক চিঠিতে বলা হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী সানি লিওন ওরফে করনজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনিবার্য কারণে আমেরিকান অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।

যদিও সানি লিওনির ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রযোজক সেলিম খানের।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশ আটকে গেল। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর আপত্তির মুখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে।

আরও পড়ুন: দেশে আরও ৩ জনের মৃত্যু

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা