বিনোদন

পালকিতে চড়ে বিয়ের মঞ্চে পরীমনি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি নববধূ বেশে পালকিতে চড়ে বিয়ের হাজির হয়েছেন। বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীর ভাটারা এলাকার শেফট টেবিল কোট সাইটে দেখা গেল ব্যান্ডদল বাজিয়ে চলছে বিয়ের সানাই। আর স্বামী শরিফুল রাজের হাত ধরে মঞ্চে উঠলেন পরীমনি।

আরও পড়ুন: ওজন কমাচ্ছেন দীঘি, দেবেন চমক

তবে বাস্তবে রাজ-পরীর বিয়ের অনুষ্ঠান নয় এটি। এই দম্পতির ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ারের দৃশ্য এটি। ভেন্যু সাজানো হয়েছে বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা থাকে তার সবটুকু দিয়ে। এই সিনেমার জন্য চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে। ১১ মার্চ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘গুণিন’।

জানা গেছে, ‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমনিকে। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুট করতে গিয়েই পরিচয়, তার পর প্রণয়, অতঃপর পরিণয়।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তাঁর বিশাল প্রভাব। তাঁর তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

পরীমনি বলেন, ‘গুণিনের মাধ্যমেই আমাদের পরিচয়। এই ছবিতেও বিয়ে করি আমরা। তাই আজকে এই সাজ। ধরতে পারেন এটা আমাদের বিয়ে-পরবর্তী সংবর্ধনার আয়োজন’।

আরও পড়ুন: ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

শরিফুল রাজ বলেন, ‘বলতে গেলে তেমন আয়োজন করে তো আমাদের বিয়ে করা হয়নি। আজ সেটা হলো গুণিন ছবির মাধ্যমেই। কিন্তু পরীকে পেয়েছি। সেই গুণিনই আমাদের বিয়ের আয়োজন করল আবার। খুব ভালো লাগছে। আশা করি ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।’

প্রসঙ্গত, হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমার নাম-চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা