বিনোদন

ওজন কমাচ্ছেন দীঘি, দেবেন চমক

সান নিউজ ডেস্ক: ওজন কমাচ্ছেন ঢাকাই সিনেমার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী দীঘি। সম্প্রতি হঠাৎ করে ওজন কমানোর নেপথ্যে নতুন কোনো রহস্য জানতে চাইলে দীঘি বলেন, রহস্য তো আছেই। চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: ক্রিকেট থেকে সাকিবকে ছুটি

গণমাধ্যমকে দীঘি জানান, একজন ট্রেনারের নিয়ন্ত্রণে আছেন। তার পরামর্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে তার। বলেন, তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। খুবই সীমিত খাবার। শুরুতে এক কষ্ট লাগলেও হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। শিগগির সুফল পাবো।

জানা গেছে, মুটিয়ে যাচ্ছিলেন দীঘি। এ কারণে ফিগার নিয়ে সমালোচকদের কথা শুনতে হতো দীঘির। তবে শুরু থেকে দীঘির ইচ্ছে ছিল তিনি সবসময় অন্যরকম থাকবেন। কিন্তু করোনাকালে ঘরবন্দি থাকায় ওজন কিছু বেড়ে গিয়েছিল তরুণ এই নায়িকার। এবার ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগার নিয়ে হাজির হচ্ছেন।

দীঘি বলেন, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলছে। এবার শরীরচর্চায় ফোকাস করছি। নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও নতুন জিম সেন্টারটি ধানমন্ডিতে অবস্থিত। গত এক সপ্তাহ ধরে সেখানে নিয়মিত জিম করছি। দৈনিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিতে হচ্ছে। বেশ সুফল পাচ্ছি।

আরও পড়ুন: বাইডেনের ফোন ধরছেন না মোহাম্মদ

তবে ওজন কত কেজিতে আনাতে চান সেটি এখনই জানাতে না চাইলেও দীঘি বলেন, এটা এখন বলবো না। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবার কাছে দোয়া চাই যাতে ওই সময়ের মধ্যে আমি আমার আল্টিমেট গোলটা অর্জন করতে পারি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা