বিনোদন

হলিউডের শিল্পীদের চ্যালেঞ্জ করতে পারি

বিনোদন ডেস্ক: বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেছেন, আমি মনে করি আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। আমরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি।

আরও পড়ুন: রশিদ ছাড়া তেল বিক্রি করা যাবে না

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ‘সাবরিনা’ নামে একটি ওয়েব সিরিজের মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে অভিনয় করছেন মেহজাবিন। এর মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। আগামী ১৭ মার্চ হইচইয়ের এটি মুক্তি পেতে যাচ্ছে ।

মেহজাবীন বলেন, আমরা অনেক বেশি খাটতে পছন্দ করি এবং অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। এজন্য আমরা অনেক বেশি পরিশ্রমী, তাই অনেকটাই আমরা সফল হতে পারি। যদিও বাজেট কম থাকে তবুও আমরা সবসময় অসাধারণ কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এতে শিল্পীদের পাশাপাশি পরিচালক, টেকনিক্যাল টিম ক্রু সবার ক্রেডিট থাকে।

তিনি আরও বলেন, শুধু আমি নই, প্রত্যেক শিল্পীর ২-৩ দিনে এক নাটকে কাজ করে পরের দিন আরেক শুটিংয়ে যেতে হয়। এতো কম সময়ে এক চরিত্র থেকে আরেক চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী তারাই শুধু বুঝি।

আরও পড়ুন: নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

মেহজাবীন চৌধুরী বলেন, ওটিটিতে আমি অনেক দিন ধরে কাজ করছিলাম না, আমার সঙ্গের অনেকেই করে ফেলেছেন। আমি সময় নিচ্ছিলাম। কারণ, আমি চাচ্ছিলাম এখানে আমার অভিষেকটা খুব ভালোভাবে হোক। আমার চরিত্রটা মানুষ মনে রাখুক। সে চেষ্টায় আমি সবকিছুই ধীরে সুস্থে করি। কিন্তু যখনই করি তখন চেষ্টা করি একশভাগ আন্তরিকতা দিয়ে কাজ করার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা