ইলিয়াস কাঞ্চন
বিনোদন

আমি বিরক্ত ও বিব্রত!

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি বিরক্ত ও বিব্রত। তবে ওইদিন হয়তো কথার কথা পদত্যাগ করার বিষয় বলেছিলাম। কিন্তু দায়িত্ব যখন নিয়েছি, আমি পালন করতে চাই। বাকি সকলের সহযোগিতা এখানে সবচেয়ে জরুরি। কারণ একটি সংগঠন কখনো একটি পদের জন্য হতে পারে না। সবার অংশগ্রহণে একটি সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

এমন পরিস্থিতিতে ইলিয়াস কাঞ্চন এক পর্যায়ে বিরক্ত হয়েই বলেছিলেন, ‘আমি হয়তো পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারি।’ অতঃপর আবারও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিলে তা প্রচারের পর জায়েদ খান বলেন , ‘না আমার দায়িত্ব পালনে বাঁধা নেই।’ এদিকে নিপুন কথা বলতে চাইছেন না এখনই। বলেছেন, আইনের পথেই হাঁটছেন তিনি।

কিন্তু সভাপতি হিসেবে এক দুঃখের কথা জানালেন ইলিয়াস কাঞ্চন। বললেন, ‘এক পক্ষ জিতলে আরেক পক্ষের কেউ আসে না। এ পর্যায়ে আমাদের তো কাজ করতে হবে। এক সাধারণ সম্পাদক পোস্টের জন্য তো আর একটা সমিতি স্হবির হতে পারে না। আর আমার তো আরো কাজ আছে। আমি তো আরো একটি বড় সংগঠন চালাই। নিজের অন্যান্য ব্যস্ততা রয়েছে। এখন তাদের বিষয়টি বিজ্ঞ আদালত নির্ধারণ করবেন। আমরা আমাদের কাজ করবো।’

সর্বশেষ শিল্পী সমিতি নিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সকলেই বিব্রত। মাত্র দু’দিন আগে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে শপথ পড়ালেন। তারও কিছুদিন আগে নিপুনকে শপথ পড়ান। আইনি আদেশ মেনেই দু’জনকে শপথ পড়াতে হয় তাকে।

আরও পড়ুন: সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। পরে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

পরে ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা