সোনাক্ষী সিনহা
বিনোদন

সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার তার বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ

ইন্ডিয়া টাইমস ও জি নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, এ অভিনেত্রীর বিরুদ্ধে ৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ৩৭ লাখ রুপি নিয়ে সেখানে যাননি। অর্থ ফেরত চেয়েও পাননি আয়োজকরা। এই অভিযোগে প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা।

এই মামলার শুনানির জন্য সোনাক্ষীর মোরদাবাদে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণে আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে সোনাক্ষীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, এর আগে মামলার তদন্তের জন্য পুলিশ যখন সোনাক্ষীর বাড়িতে গিয়েছিলো- তখন এই অভিনেত্রী বলেছিলেন, তিনি মামলাটি তদন্তে পুরো সহযোগিতা করবেন।

আরও পড়ুন: সত্যের জন্য লড়াই করছি

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা (জন্ম: ২ জুন ১৯৮৭) পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন, এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা