সুচরিতা ও নিপুণ
বিনোদন

সুচরিতা আমার মায়ের মতো

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সুচরিতা। বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বের ঘটনায় তিনি নিপুণকে এসব ছেড়ে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দেন। এছাড়াও নিপুণকে তার সম্মান বজায় রেখে চলতে বলেন সুচরিতা।

আরও পড়ুন: শবনম বুবলীর চমক

নিপুণকে নিয়ে এসব মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন সুচরিতা। তবে সিনিয়র অভিনেত্রীর এসব মন্তব্যে মন খারাপ করেননি জানিয়ে তাকে কটাক্ষ না করতে অনুরোধ করেন নিপুণ।

নিপুণ বলেন, সুচরিতা আপাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে অনেক তথ্য দেখছি। অনেকে তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। প্লিজ, আপনারা এটা করবেন না৷ তিনি আমার সিনিয়র। রাগের মাথায় আমাকে নিয়ে কিছু বলতেই পারেন। এসব নিয়ে আমার কোনো রাগ বা অভিমান নেই।

রোববার (৬ মার্চ ) সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

নিপুণ বলেন, ‘সুচরিতা আপাকে নিয়ে প্লিজ কেউ বাজে কথা লিখবেন না। তিনি আমার মায়ের মতো। আমার প্রথম সিনেমায় তিনি ছিলেন মা। আমি তখন নতুন। তিনি,রাজ্জাক আংকেলরা সেই ছবিতে আমাকে সাপোর্ট দিয়েছেন বলেই আমি আজ শিল্পী, নিপুণ।আমার ক্যারিয়ারে কিছু মানুষের অবদান আছে। যাদের নিয়ে আমি কখনোই খারাপ কিছু ভাবি না, বলতে চাই না। সুচরিতা আপা, রুবেল ভাই, মান্না ভাই তাদের অন্যতম। রুবেল ভাই আমার প্রথম সিনেমার নায়ক। সেই ছবিটা রিলিজ হয়নি। কিন্তু আমি একটা নতুন মেয়ে। আমাকে যে সাপোর্ট তিনি দিয়েছিলেন সেটা তো অস্বীকার করা যায় না।’

আরও পড়ুন: সুখবর নিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

এরপর প্রয়াত নায়ক মান্নার প্রসঙ্গ টেনে নিপুণ বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রথম হিট সিনেমা। আজ তিনি থাকলে হয়তো আমাকে বকা দিয়ে দুটো কথা বলতেন। আমার তাতে কষ্ট পাওয়ার কিছু নাই। আমি শিল্পীদের জন্য লড়াই করছি। আমার যে যুদ্ধ তা অশিল্পীদের বিরুদ্ধে। বাজে সিস্টেমের বিরুদ্ধে। সুচরিতা আপা একটি প্যানেলের হয়ে নির্বাচনে এসেছেন। তিনি যা বলেছেন তা স্বাভাবিক। আপনারে তাকে নিয়ে বাজে কিছু লিখবেন না।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। পরে গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আরও পড়ুন: সোনাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরে ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা