খেলা

ক্রিকেট থেকে সাকিবকে ছুটি

সান নিউজ ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে আর দেখা যাবে না কোনো ফরম্যাটের ক্রিকেটে।

আরও পড়ুন: ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

বুধবার (৯ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, ‘আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তার পরিকল্পনা জানতে চেয়েছিলাম। সাকিব জানায়, সে এখনো শারীরিক ও মানসিকভাবে ফিট নয়। সেজন্যে দক্ষিণ আফ্রিকা সফরটাও এড়াতে চেয়েছিল। যেহেতু সাকিবই চাইছে না খেলতে, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তাঁর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

জানা গেছে, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে ঘোষিত দুই ফরম্যাটের দলে নাম ছিল তার। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

তবে গত ৬ মার্চ তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তা-ই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, বিসিবি তাকে ছুটি দেওয়ায় সাকিব খেলতে পারবেন না ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও।

আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব আছেন মোহামেডান দলে। জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছেন তিনি। দুবাই সফর শেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বিসিবি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা