সাকিব ও সুজন (ছবি: সংগৃহীত)
খেলা

সাকিব না খেললে কিছুই যায় আসে না: সুজন

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড ঘোষণার পর হুট করেই মানষিকভাবে ঠিক না থাকার কারণ জানিয়ে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান। দেশসেরা এই তারকা ক্রিকেটারের এমন কথায় অসন্তুষ্ট হয়েছেন বিসিবির কর্মকর্তারা। রাগের মাথায় বিসিবির পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো বলেই দিয়েছেন- সাকিব না খেললে কিছুই যায় আসে না তার।

টিভিসির একটি শ্যুটিংয়ে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাওয়ার আগে গত রবিবার রাতে নিজের মানষিক এবং শারীরিক অবস্থা ভালো নেই বলে জানান সাকিব। গত দিনগুলোতে পুরোদমে খেলা চালিয়ে যাওয়ার কারণে বিশ্রাম চান তিনি।

এদিকে হুট করে সাকিবের এমন কথায় রেগেছেন বিসিবিবস পাপন থেকে শুরু করে সব কর্তারা। খালেদ মাহমুদ সুজন সাকিব ইস্যুতে কথা বলতেই চাচ্ছিলেন না। এরপর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে।

সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা জানতাম যে সাকিব দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলবে, এছাড়া টেস্টও খেলবে। কিন্তু হুট করেই বলল সে খেলবে না। খেলবে না বলে ও আগে চিঠি দিয়েছিল। আবার পাপন ভাইয়ের সঙ্গে কথা হলে খেলার সিদ্ধান্ত নেয়। এখন আবার বলছে খেলবে না।’

আরও পড়ুন: টাইগারদের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে যারা

জাতীয় দলের টিম ডিরেক্টর আরও বলেন, ‘সাকিব যদি না খেলে, না খেলুক। আই ডোন্ট কেয়ার। বিসিবি এতটা কনসার্নও না, যদি না খেলতে চায়। আপনি জোর করতে পারবেন না। আমরা চাই, ও খেলুক। যতদিন পর্যন্ত ফিট থাকবে, সাকিব খেলুক। কিন্তু ও যদি উপভোগ না করে, তাহলে মনে হয় যে বলে দেওয়া উচিত আমি টেস্ট খেলব না বা ওয়ানডে খেলব না কিংবা কোনো একটা-দুইটা ফরম্যাট খেলব না। কোনো সমস্যা নেই।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা