ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য তার দেশ আর চাপ দিচ্ছে না। ইউক্রেনে আক্রমণের পেছনে রাশিয়ার জানানো কারণগুলোর মধ্যে এটি অন্যতম।

এদিকে দুটি বিচ্ছিন্নতাবাদী রাশিয়াপন্থী অঞ্চলের (দোনেৎস্ক ও লুহানস্ক) বিষয়েও আপস করতে তিনি প্রস্তুত রয়েছেন বলেও জানান জেলেনস্কি। সোমবার স্থানীয় সময় রাতে এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, আমরা বুঝতে পারছি... ন্যাটো ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত না। জোটটি বিতর্কিত বিষয় ও রাশিয়ার সঙ্গে সংঘর্ষেও ভয় পাচ্ছে।

ন্যাটো সদস্যপদ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি এমন একটি দেশের প্রেসিডেন্ট হতে চান না, যেটি হাঁটু গেড়ে কোনো কিছু ভিক্ষা চাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ৬ হাজার মৃত্যু

দোনেৎস্ক ও লুহানস্ক প্রসঙ্গে তিনি বলেন, এই দুটি অঞ্চল রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তবে আমরা আলোচনা করতে পারি এবং এই অঞ্চলগুলো কীভাবে চলবে, সে বিষয়ে একটা মীমাংসায় পৌঁছতে পারি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা