পেপসি ও কোকাকোলা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ায় ব্যবসা স্থগিত করল পেপসি ও কোকাকোলা

আন্তর্জাতিক ডেস্ক: ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছের যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অনেক দেশ। এছাড়াও রাশিয়ায় ব্যবসা বন্ধ কিংবা স্থগিত করে দিয়েছে অনেক নামীদামি প্রতিষ্ঠান। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের শীর্ষ কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। খবর: রয়টার্স।

মঙ্গলবার কোকাকোলা এক বিবৃতির মাধ্যমে রাশিয়াতে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার প্রভাব যে সকল মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে রয়েছি।’

পেপসি জানিয়েছে, রাশিয়াতে তারা কোমল পানীয় (পেপসি, সেভেন আপ ও মিরিন্ডা) বিক্রি বন্ধ রাখবে। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এর আওতার মধ্যে থাকবে না।

আরও পড়ুন: এবার রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাজ্যর নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, ইউক্রেনে হামলা শুরু করা পর বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান রাশিয়াতে ব্যবসা বন্ধ কিংবা স্থগিত করেছে। এর মধ্যে আছে টেক জায়ান্ট অ্যাপল, পোশাক প্রতিষ্ঠান জারা, এইচঅ্যান্ডএম, ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা স্যামসাং, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা এবং জাগুয়ার, ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস, সুইডেনভিত্তিক আসবাব নকশা এবং গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি এবং অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা