ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শাস্তি হিসেবে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৪৫ মিনিটে প্রেসিডেন্ট বাইডেন ‘ইউক্রেনের বিরুদ্ধে উস্কানিবিহীন ও অযৌক্তিক যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে পদক্ষেপের ঘোষণা দেবেন।’

আরও পড়ুন: সিডনিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ

মার্কিন সংবাদমাদ্যম জানিয়েছে, রাশিয়া থেকে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে ওয়াশিংটনের ইউরোপীয় বন্ধু দেশগুলো রাশিয়ার তেল-গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল থাকায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গী হচ্ছে না।

কিন্তু প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তবে তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে আরও বেশি তেল ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা