রাশিয়ান মুদ্রা রুবল (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রুশ মুদ্রার রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে চলমান সামরিক অভিযানের কারণে রাশিয়ান মুদ্রা রুবলের রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। রুবলের এত বড় দর পতন স্মরণকালে আর আগে হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকান ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের মান রেকর্ড হারে কমেছে। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে রাশিয়ার জ্বালানি শক্তিসহ অন্যান্য খাতের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণেই এই পতন।

ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ছিলো ৭০ থেকে ৮০ এর মধ্যে। আর ইউক্রেনে অভিযান চলাকালীন দ্বাদশ দিনে এসে রুবলের মান দাঁড়িয়েছে ১৫৫।

আরও পড়ুন: গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া

বিষেশজ্ঞরা জানান, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাশিয়ার বাইরে অর্থের প্রবাহ বন্ধ করার কারণে এবং দেশটির সরকার মূলধন নিয়ন্ত্রণ চালু করায় রুবলের এত বড় দরপতন হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা