আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে স্বেচ্ছাসেবী পাহারাদার দলকে লক্ষ্য করে বন্দুক হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানান, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়। পরে হামলায় তাদের দলের ৬২ জন নিহত হন।

অন্যদিকে, কেবি পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর অতর্কিত ওই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, কতোজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্য তার কাছে নেই।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

জানুয়ারির প্রথমদিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল। বন্দুকধারীরা মুক্তিপণের জন্য শত শত স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীকে অপহরণ করে নাইজেরিয়ার পুরো উত্তরপশ্চিমাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলে বিরাজমান দারিদ্রতা সঙ্গে সহিংসতার সমস্যা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা